‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ দর্শনার্থীদের ঢল, সচেতনতার বার্তা নিয়ে আলোচনা
'দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫' জমে ওঠেছে। রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে তিনব্যাপী এই মেলা শুরু হয়েছে ৬ নভেম্বর। সচেতন জীবনযাপনের উপকরণের পাশাপাশি মেলায় বাড়তি আকর্ষণ ছিল এয়ারটেল হেলিং বুথ। যেখানে রিলেশনশিপ বাউন্ডারিজ বিষয়ে হয় খোলামেলা আলোচনা।
