মার্কিন প্রেসিডেন্ট কি ইতিহাস নিজের মতো করে লিখতে চাইছেন?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো বিমান হামলার নেতৃত্ব তিনিই দিয়েছিলেন। অথচ যুদ্ধ শুরুর সময় ওয়াশিংটনের সরকারি অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত—তারা বলেছিল, ইসরায়েল এককভাবে পদক্ষেপ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের এতে কোনো সম্পৃক্ততা নেই।
