ভুলোমনার কারণে রফিকুলের জীবনে কী বিপত্তি?
এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক নদীরই উজান-ভাটি- এ রকম অসংখ্য গান গেয়ে শ্রোতাদের মন কেড়েছেন, সঙ্গীতাঙ্গনের অন্যতম বটবৃক্ষ রফিকুল আলম। আবার অনেক জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন রফিকুল-আবিদা দম্পতি। তবে এ কালের গান নিয়ে রফিকুল আলমের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার মতে, নতুন প্রজন্মের কেউ কেউ ভালো করলেও 'এআই'সহ নতুন নতুন প্রযুক্তি গানের সর্বনাশ করছে। অন্যদিকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হয়েও কেন এই গুণী শিল্পী কোনো জাতীয় পুরস্কারের জন্য আবেদন করেননি? ভুলোমনার কারণে তার জীবনে মাঝে মাঝে কী বিপত্তি ঘটে? এই সব বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইট। উপস্থাপনায় মৌসুমী মৌ।
