দুই বছরে ধুলোয় মিশে গেছে গাজা: বিবিসির বিশ্লেষণ
দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর গাজা এখন প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। এক সময়ের জনবহুল শহর আজ ছড়িয়ে আছে ধূসর ধ্বংসস্তূপের স্তরে স্তরে। বিবিসির প্রতিবেদনে দেখা গেছে, গাজা নগরের উত্তরাংশ থেকে বেইত হানুন পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে চোখে পড়ে শুধু ধ্বংস আর শূন্যতা।
