একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর
একীভূত হতে যাওয়া ৫ বেসরকারি ব্যাংকের বিনিয়োগকারী বা আমানতকারীদের এ মাসের শেষ নাগাদ তাদের গচ্ছিত অর্থ ফেরত দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
