৩৬তম দিনে প্রবেশ করল যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউন
মার্কিন সরকারের শাটডাউন ৩৬ দিনে ইতিহাসের দীর্ঘতম হয়েছে। ১ অক্টোবর থেকে তহবিল নিয়ে কংগ্রেসের দ্বন্দ্বের কারণে সরকারি কর্মীদের বেতন বন্ধ এবং নাগরিকদের জরুরি পরিষেবা ব্যাহত। বিমান চলাচল ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তাও প্রভাবিত হয়েছে। শাটডাউন শেষ করতে সিনেট বহুবার চেষ্টা করেছে, কিন্তু ফল হয়নি। নতুন আইন পাস করতে উভয় কক্ষের সম্মতি প্রয়োজন।
