পাইলটের ভুলেই মাইলস্টোন দুর্ঘটনা: তদন্ত কমিটি
পাইলটের ভুলের কারণেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ৫ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল পাইলটের "অপারেশনাল ভুলের" কারণে। যা পরে সাংবাদিকদের জানান প্রেস সচিব শফিকুল আলম।
