নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি বাঁধনসহ রিমান্ডে ৭ জন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ ৭ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ৫ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন।
