‘গাজার বন্ধু’ থেকে নিউইয়র্কের নেতা জোহরান মামদানি
নিউইয়র্কের রাজনীতি বদলে দিচ্ছেন এক তরুণ, যিনি একাধারে ভারতীয় বংশোদ্ভূত, মুসলিম, সমাজতন্ত্রী—এবং গাজার এক নির্ভীক কণ্ঠস্বর। ৩৪ বছর বয়সী জোহরান মামদানি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন।
