নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী
আসন্ন নির্বাচনে সারা দেশে ৯০ হাজার থেকে এক লাখ পর্যন্ত সেনাসদস্য মোতায়েন রাখা হবে বলে জানিয়েছে সেনা সদর। সব জেলা, উপজেলা এবং আসন ভিত্তিক সেনা ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানিয়েছে সেনাসদর। ৫ নভেম্বর দুপুরে সেনা সদরে ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য।
