এককভাবেই নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জুলাই গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে, তাদের সম্মানে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বয়ক নাহিদ ইসলাম। তবে বাকি সব আসনে তার দল প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। ৫ নভেম্বর নারায়ণগঞ্জে এসব কথা বলেন তিনি।
