কতটি আসনে প্রার্থী দিলো গণসংহতি আন্দোলন?
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে। ৫ নভেম্বর রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিচিতি এবং আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
