ট্রাম্পের চক্ষুশূল মামদানি নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে পারবেন তো?
খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে। প্রশ্ন আছে তার জাতিসত্তা নিয়েও। অতিরিক্ত কর আরোপের কথা বলায় ধনকুবেরদের বিরাগভাজন হয়েছেন। তবুও এতটুকু দমানো যায়নি তাকে। সকল চ্যালেঞ্জকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এখন সর্বকনিষ্ঠ ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। ফলে এখন সত্যিকারের চ্যালেঞ্জের সামনে মামদানি। সেই চ্যালেঞ্জ উৎরে ট্রাম্পের চক্ষুশূল মামদানি নির্বাচনী প্রতিশ্রুতির কতটা পূরণ করতে পারবেন?
