গাজীপুরে ঘোড়ার মাংস জব্দ, ৩৭টি জীবিত উদ্ধার
গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে জবাইকৃত ঘোড়ার মাংস ও ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে জেলা প্রশাসন। র্যাব-১ এর সহায়তায় পরিচালিত এই অভিযানে রোগাক্রান্ত ঘোড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।
