বিএনপি জিতলে প্রধানমন্ত্রী তারেক রহমান: আব্দুস সালাম
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতের দুঃসময়ে বিএনপি মুখ ফিরিয়ে না নিলেও ৫ আগস্টের পর থেকে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবে। এ ছাড়া বিএনপি নির্বাচনে জিতলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও জানান তিনি। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
