সুদানের ৫ অঞ্চলের প্রায় ৩৭ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
সুদানে সরকারি বাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাত দারফুর থেকে পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। জাতিসংঘ জানিয়েছে, গত এক সপ্তাহে দারফুরের পূর্বে অবস্থিত কোরদোফান অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম থেকে অন্তত ৩৬ হাজারের বেশি সাধারণ মানুষ বাস্তচ্যুত হয়ে পালিয়ে গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে উত্তর কোরদোফানের পাঁচটি এলাকায় মোট ৩৬ হাজার ৮২৫ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
