সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কিছু অন্তর্ভুক্ত হওয়ার নজির কোথাও নেই: রিদওয়ানুল হক
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক রিদওয়ানুল হক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণা করেছেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংবিধান, সাংবিধানিক আইন নিয়ে তার লেখা ও সম্পাদিত বই বের হয়েছে দেশের বাইরের বিখ্যাত প্রকাশনা সংস্থাগুলো থেকে। অনুষ্ঠানে রিদওয়ানুল হক বলেন, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কিছু অন্তর্ভুক্ত হওয়ার নজির কোথাও নেই। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
