কী থাকছে নতুন রূপে ফিরে আসা কমলা রকেটে?
সদরঘাটের ১১ নম্বর পন্টুন এলাকা। ছোট বড় নৌকা চলাচল করছে নদীতে। কোথাও বালুবাহী লাইটার জাহাজ, কোথাও সারি বেধে দাঁড়িয়ে আছে স্টিমার। বুড়িগঙ্গার চিরচেনা এই দৃশ্যের মাঝে হঠাৎ চোখ আটকে যাবে কমলা রংয়ের বিশাল এক জলযানে। নাম তার পি এস মাহসুদ। বয়স শতকের কাছাকাছি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর নভেম্বরেই নদীর বুকে ফিরতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই জলযানটি। যা নিয়ে আগ্রহের কমতি নেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের।
