ভিডিও ফাঁস করে ফেঁসে গেলেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা
স্দে তেইমান কারাগারে এক ফিলিস্তিনি বন্দিকে সঙ্ঘবদ্ধ নির্যাতনের ভিডিও ফাঁস করেন ইসরায়েলি সেনাবাহিনী IDF- এর সাবেক প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইফাত তোমের-ইয়েরুশালমি। যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ফেলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে। সেই ভিডিও কাল হয়ে দাঁড়িয়েছে মেজর জেনারেল ইফাতের জন্য।
