নির্বাচন কমিশন জানে না বাংলাদেশে রাজনৈতিক দল কারা: সাইফুল হক
আরপিও সংশোধনে জামানত ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা, জোটবদ্ধ নির্বাচনে প্রতীক ব্যবহারে জটিলতা, প্রার্থীর জামানত দ্বিগুণসহ বেশ কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এসব পরিবর্তন বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। ৪ নভেম্বর সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
