কেন ডিফেন্স ইকোনমিক জোনের সিদ্ধান্ত সরকারের?
১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার আয়তনের বাংলাদেশ শুধু স্থলেই নয়, বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমা নিয়েও এক কৌশলগত শক্তি। কিন্তু স্বাধীনতার পরও এতদিন ধরে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি নির্ভর। সীমান্তে গুলি, সমুদ্রে অনুপ্রবেশ কিংবা আকাশসীমায় নজরদারির ঘাটতি— এসব প্রশ্ন বারবার উঠেছে। সেই ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকারের আমলে সেনা আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি থেকে ১০টি ইউরোফাইটার টাইফুন জেট, তুরস্ক থেকে ৬টি TAT অ্যাটাক হেলিকপ্টার, চীন থেকে JNC জেট, এবং পাকিস্তান থেকে JF ফাইটার সংগ্রহের প্রক্রিয়া শুরুর খবর পাওয়া গেছে।
