জলবায়ু তহবিলের দুর্নীতিতে রাষ্ট্রের ক্ষতি কত জানালো টিআইবি
জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের ৫৪ শতাংশ বরাদ্দে দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮৯১টি প্রকল্পে দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ ২৪৮ মিলিয়ন ডলার। যার মূল্য প্রায় ২ হাজার ১১১ কোটি টাকা। ৩ নভেম্বর) রাজধানীর টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানানো হয়।
