তারেক রহমান প্রার্থী হওয়ায় উন্নয়নের স্বপ্ন বগুড়াবাসীর
রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেটার শুরুটা মা খালেদা জিয়ার আসন থেকেই। অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক। এর আগে এই আসন থেকে ধানের শীষের হয়ে লড়তেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
