এনসিপিসহ কয়টি দল নিবন্ধন পেল?
নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে তিনটি নতুন রাজনৈতিক দল। ৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নিবন্ধন পাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।
