সরকারের বেঁধে দেয়া সময়ে রাজনীতিতে কি ঐক্য ফিরবে?
গণভোটের সময় ও বিষয়বস্তু নির্ধারণসহ 'জুলাই সনদ'-এর বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনৈক্যের দ্রুত নিরসন চায় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে একটি 'ঐক্যবদ্ধ নির্দেশনা' প্রদানের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলো 'ঐক্যবদ্ধ সিদ্ধান্ত' নিতে না পারলে সরকার নিজেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোকে সরকার পক্ষ থেকে কেন এই সময় বেঁধে দেয়া এবং এই সময়ের মধ্যে রাজনীতিতে কি ঐক্য ফিরবে- এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
