‘সব অর্জন বিসর্জনে যাওয়ার ঝুঁকি আছে’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং ঐকমত্য কমিশনের রিপোর্ট, জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে আলোচনা হয়েছে। সাইফুল হক বলেন, জুলাই আন্দোলনের সব অর্জন বিসর্জনে যাওয়ার ঝুঁকি আছে। আর আরিফুল ইসলাম আদীব জানান, এনসিপি আরও একটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
