ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের অব্যবস্থাপনার শেষ কোথায়?
দেখে মনে হবে, দেশের কোনো প্রান্তিক অঞ্চলে বন্যার দৃশ্য। আকস্মিক বৃষ্টিতে বানের জলে ভেসে যাচ্ছে মালামাল। কিন্তু ধাক্কা খাবেন যখন জানবেন এটা বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্টের কার্গো ভিলেজের দৃশ্য। যেখানে অযত্নে অবহেলায় বৃষ্টিতে ভিজছে কাড়িকাড়ি টাকায় কেনা বিদেশি পণ্য।
