চীনের সহায়তায় সামরিক ড্রোন তৈরির কারখানা করছে বিমান বাহিনী
প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল বা ইউএভি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হবে। দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতায় এটি একটি বড় মাইলফলক হবে বলে আশা করা হচ্ছে।
