লন্ডনে ট্রেনে ছুরিকাঘাতে জড়িত কারা?
অন্যসব দিনের মতোই ডনকাস্টার থেকে ট্রেনে করে লন্ডনে যাচ্ছিলেন যাত্রীরা। হঠাৎ চিৎকার- পালাও, একজন সবাইকে ছুরিকাঘাত করছে। ছুরি হতে দৌড়ে এগিয়ে আসতে দেখাও গেল একজনকে। কয়েকজনের শরীরে রক্তের দাগ। তবুও বিশ্বাস হয় না যাত্রীদের। সবাই ভাবছেন হ্যালোইন উপলক্ষে ভয় দেখাতে করা হচ্ছে এমনটি। অবশ্য সেই ধারণা পাল্টাতেও সময় লাগেনি খুব একটা। তবে ততক্ষণে রক্তাত্ব হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
