এবার নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধের পাশাপাশি দ্রুত ও নির্মম হামলাও চালাতে পারে।উগ্র ইসলামপন্থিদের হামলায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। নাইজেরিয়া সরকার এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। মানবাধিকার সংস্থা বলছে, সহিংসতার পেছনে শুধু ধর্ম নয়, নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বৈষম্যও দায়ী।
