ইউরোপে চিপ রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করবে চীন
নেদারল্যান্ডসের সঙ্গে টানাপোড়েনের পর ইউরোপে চিপ রপ্তানির নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে যাচ্ছে চীন। ডাচ সরকার নেদারল্যান্ডসে অবস্থিত চীনা মালিকানাধীন চিপ কোম্পানি নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর চীন প্রতিক্রিয়াস্বরূপ এই নিষেধাজ্ঞা দেয়। তবে ইউরোপের গাড়ি শিল্পে চিপের ঘাটতি এবং বিশ্বব্যাপী সরবরাহে সমস্যার কারণে কিছু কোম্পানিকে রপ্তানিতে ছাড় দেওয়ার কথা ভাবছে বেইজিং।
