NEIR ব্যবস্থা চালু হলে ফোন ও সিম একসঙ্গে ট্র্যাক করা সম্ভব
বাংলাদেশে ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে সব অবৈধ মুঠোফোন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC জানিয়েছে, দেশে নতুন National Equipment Identity Register (NEIR) ব্যবস্থা চালু হচ্ছে। এই প্রকল্পটি ১৬ ডিসেম্বর উদ্বোধন করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোনই মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না অবৈধ বা ক্লোন IMEI নম্বরযুক্ত ফোনগুলো।
