ইসরায়েলের অতি ডানপন্থী রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তি
মধ্যপ্রাচ্যে অস্থিরতা যেন থামছেই না। অঞ্চলটি বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল জায়গাগুলোর একটি হিসেবেই রয়ে গেছে। মাঝে-মধ্যে কূটনৈতিক উদ্যোগ ও অস্থায়ী চুক্তি হলেও, মূল শক্তিগুলোর দ্বন্দ্ব কাটেনি। পরিস্থিতি এতটাই নাজুক ও অনিশ্চিত যে, ছোট ছোট উত্তেজনা যে কোনও মুহূর্তে রূপ নিতে পারে বড় সংকটে।
