ইউক্রেনকে টমাহক দিতে পেন্টাগনের সবুজ সংকেত
ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিলে যুক্তরাষ্ট্রের নিজেদের মজুতের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে পেন্টাগন। তবে এই বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই। বিষয়টি সম্পর্কে অবহিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
