মোদিকে বশে আনতেই কি কৌশলী ট্রাম্প?
রাশিয়ার কাছ থেকে তেল কিনতে নরেন্দ্র মোদিকে বার বার বারণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা শোনেননি মোদি। যে কারণে এক সময়ের বন্ধুত্বে ফাটল ধরে। যার মাশুল গুণতে হচ্ছে ভারতকে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে দিতে হচ্ছে বাড়তি শুল্ক। তবু পুতিনের হাত ছাড়তে নারাজ মোদি। উল্টো সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন চীনের সঙ্গেও। যা আরও খেপিয়ে তুলেছে ট্রাম্পকে। এবার তাই মোদিকে বশে আনতে কঠিন এক চাল দিয়েছেন তিনি। ভারতের তেল সরবরাহকারী বড় দুটি রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। এতেই বেকায়দায় ভারত। মহাদুশ্চিন্তায় মোদি। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার সে সবই জানাব।
