নির্বাচনের আগে গণভোট: কার লাভ কার ক্ষতি?
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি অবস্থানে। জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতে ইসলামীর। এদিকে অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন ও দুই-তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। আর বিএনপি নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ জামায়াতে ইসলামীর। রাজনৈতিক দলগুলোর এই অনৈক্য কী নির্বাচনকে বাধাগ্রস্থ করবে? সেক্ষেত্রে গণতান্ত্রিক উত্তরণ কতদূর-এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
