ওয়াশিংটন-তেলআবিব বন্ধুত্বে এ কীসের টানাপোড়েন?
ওয়াশিংটন বহু দশক ধরে ইসরায়েলের একনিষ্ঠ মিত্র। সামরিক সহায়তা, কূটনৈতিক আশ্রয়, এমনকি জাতিসংঘে নিয়মিত ভেটো—সব ক্ষেত্রেই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, এই পুরোনো বন্ধুত্বে টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের 'অন্ধ সমর্থন'-এর বদলে উঠে এসেছে সতর্কতা, এমনকি হুঁশিয়ারিও।
