TBS ৮টার সংবাদ, ৩১ অক্টোবর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, বললেন মির্জা ফখরুল, গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন; নোয়াখালীতে প্রেস সচিব, কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ; পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানতে হবে ১২ নির্দেশনা, নতুন ওমরাহ ভিসা নীতি ঘোষণা সৌদি আরবের, ভিসার বৈধতার মেয়াদ এখন এক মাস; কার্যকর আগামী সপ্তাহে, বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই ভারত–যুক্তরাষ্ট্র ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি; গভীর হচ্ছে দুই দেশের কৌশলগত সম্পর্ক।
