‘সবাইকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে’
দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩১ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
