পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র, কী বলছে ইরান?
পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর জন্য পেন্টাগনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের এই পদক্ষেপকে পশ্চাদগামী এবং দায়িত্বজ্ঞানহীন হিসেবে অভিহিত করেছেন। ৩১ অক্টোবর রাতে X হ্যান্ডেলে আরাঘচি লেখেন, 'একটি পরমাণু অস্ত্রধারী দাঙ্গাবাজ দেশ আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে। দেশটি তাদের প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগে রূপান্তর করছে। অথচ একই কথা যখন আমরা বলেছিলাম, তখন তা নেতিবাচকভাবে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছিল।'
