আরও গভীর হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক
বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভারত ১০ বছরের জন্য নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
