কেন রাজকীয় উপাধি ছাড়তে হলো ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে?
ব্রিটেনের রাজপরিবারে চলছে অভূতপূর্ব অস্থিরতা। রাজা তৃতীয় চার্লসের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় সব উপাধি। শুধু তাই নয়, ছাড়তে হচ্ছে উইন্ডসরে বরাদ্দ দেওয়া রাজকীয় বাসভবন 'রয়েল লজ'ও। রাজার ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।
