রাজনৈতিক অনৈক্যের ফলাফল কী?
জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। সকালে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় দলটি। অন্যদিকে নভেম্বরে গণভোট চায় জামায়াত। এজন্য দ্রুত আদেশ জারির দাবি দলটির। একই দাবি এনসিপিরও। বলতে গেলে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখন অনেকটাই বিপরীত মেরুতে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হঠাৎ করে রাজনীতিতে কেন এই অনৈক্য এবং ফলাফল কী এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
