অন্তর্বর্তী সরকারকে কোনো বিশেষ দলের প্রতি ঝুঁকে না পড়ার আহ্বান সাকির
অন্তর্বর্তী সরকারকে কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে না পড়ার জন্য আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বলেছেন, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে ক্ষমতার অংশীদারত্ব নিয়ে দর-কষাকষি করা ঠিক হবে না। ৩০ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত 'রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা'শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
