জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কী বলেছেন আইন উপদেষ্টা?
যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই বিষয়ে সরকার অনঢ়। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন। খুব দ্রুতই এই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ৩০ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
