বিল আকারে পাস হবে জুলাই সনদ, বিল উত্থাপন করে কারা প্রশ্ন বিএনপির
ঐকমত্য কমিশন বলেছে বিল আকারে উপস্থাপন করা হবে 'জুলাই সনদ'। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কারা এই 'জুলাই সনদ' বিল আকারে উপস্থাপন করবে? ৩০ অক্টোবর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ।
