কোমর ব্যথা: কারণ, চিকিৎসা ও প্রতিকার
প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক (পিএলআইডি), বাংলায় যেটাকে বলা হয় কোমরের হাড়ের ডিস্ক সরে যাওয়া। পিএলআইডি কোমর ব্যথার অন্যতম কারণ। আমাদের কোমরে পাঁচটি লাম্বার কশেরুকা (মেরুদণ্ডের নিচের দিকে ছোট ছোট হাড়) আছে। পিএলআইডিতে এই অ্যানুলাস ফাইব্রোসাসটি ক্ষয় হয়ে ছিঁড়ে যায় এবং ভেতরের নরম জেলির মতো অংশটি বের হয়ে যায়। এই বের হওয়া অংশটি কশেরুকার চারপাশের নার্ভের ওপর চাপ সৃষ্টি করে। ফলে কোমরে প্রচণ্ড ব্যথা হয়। এ ব্যথা ধীরে ধীরে পায়ের পেছনের অংশেও ছড়িয়ে পড়তে পারে।
