জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই সরকারের: ফখরুল
'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫' জারীর এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ অক্টোবর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
