ঢাকার সাত এলাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত
ঘূর্ণিঝড় মোন্থারের প্রভাবে ২৯ অক্টোবর ঢাকায় বৃষ্টি হলেও বায়ুর মানে তেমন পরিবর্তন আসেনি। আজ বৃহস্পতিবার সকালে আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম, গড় বায়ুমান ১৬০,যা অস্বাস্থ্যকর পর্যায়ে।সবচেয়ে দূষিত এলাকা পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও দক্ষিণ পল্লবী (AQI ১৭০)। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণে বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। ইপিআইসির প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বলা হয়েছে।
