৬ বছর পর মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-শি
২০১৯ সালের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাক্ষাতে বাণিজ্য উত্তেজনা কমাতে চুক্তি করতে পারেন দুই নেতা। বৈঠকটি দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হলেও, এর থেকে আসা যে কোনও সিদ্ধান্ত প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে।
